October 9, 2026, 6:36 pm
শিরোনাম:
বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫ সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪ লাখ টাকার চিংড়ি জব্দ প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার। কাভার্ড ভ্যান জব্দ

বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

রিপোর্টারের নাম

বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা থেকে আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহতসহ মোট পাঁচজন আহত হয়েছেন,
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলার মনিপুর এলাকার বন্দর বাজার-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পুলিশের গাড়িচালক নায়েক তোফায়েল আহমদ, কনস্টেবল জুম্মান ও মোস্তফা এবং পারিবারিক মামলার আসামি রোজিনা বেগম ও মাদক মামলার রিমান্ডে থাকা আসামি মোহন মিয়া।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর থানা-পুলিশের একটি দল আসামিদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অবস্থিত আদালতের উদ্দেশ্যে রওনা হয়। পথে মনিপুর এলাকার বন্দর বাজার-সংলগ্ন সড়কে পৌঁছালে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।অন্তর আহমেদের ভিডিও চিত্রে স্পষ্ট দেখা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলেন,
খবর পেয়ে তৎক্ষণাৎ জেলা সদর থেকে একটি পিকআপ ভ্যান উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাদের উন্নত চিকিৎসার জন্য জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদক: শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST