August 20, 2026, 12:53 pm
শিরোনাম:
নওগাঁর শহর জুরে সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ। নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর প্রয়াণে কুমিল্লায় শোকের ছায়া বড়াইগ্রামে বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নওগাঁ গোস্তোহাটি মোড়ে অভাবের সংসারে ঢোঁকাদিতে বৌদি দিলেন চায়ের ষ্টল ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার

বড়াইগ্রামে বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

রিপোর্টারের নাম

বড়াইগ্রামে বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

​মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

​নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর বিএনপির তিন নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
​বুধবার দুপুরে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
​আহতদের মধ্যে বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকিরকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আকতার হোসেন। বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ ও যুবদল কর্মী আসলাম হোসেন। সংঘর্ষে পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম মৃধাসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
​স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন হোসেন আলী ফকিরসহ কয়েকজন নেতা-কর্মী। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে হোসেন আলী ফকির ও মমতাজউদ্দিন শেখ গুরুতর আহত হন। পরবর্তী সময়ে অদূরে অবস্থানরত আকতার হোসেনের ওপরও হামলা চালানো হয়। হামলায় একটি চায়ের দোকান ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
​এই ঘটনার পর বনপাড়া পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
​বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST