November 21, 2026, 8:54 pm
শিরোনাম:
মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার মানুষের পাশাপাশি অবলা প্রাণীর পাশেও আবুল কালাম আজাদ কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নবান্ন উৎসব অনুষ্ঠিত

ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী

রিপোর্টারের নাম

ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী

জাহিদুল ইসলাম (জাহিদ) জয়পুরহাট জেলা প্রতিনিধি:

মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকিয়ে প্রকৃত কৃষকের হাতে ধানের ন্যায্যমূল্য পৌঁছে দিতে জয়পুরহাটের কালাইয়ে শুরু হয়েছে সরকারি আমন ধান সংগ্রহ কার্যক্রম। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী।

শনিবার (২১ নভেম্বর) কালাই উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রকৃত কৃষকদের কাছ থেকেই সরাসরি ধান সংগ্রহ করতে চায়, যাতে কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান। ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, চলতি আমন মৌসুমে কালাই উপজেলায় ৬৬৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকেরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে আগ্রহী হলে সরকার তা সংগ্রহের বিষয়টিও বিবেচনা করবে। এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

ধান সংগ্রহে সিন্ডিকেটের অপতৎপরতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সিন্ডিকেটের কারণে প্রকৃত কৃষকেরা নানা সময় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হতে দেবে না। কেউ সিন্ডিকেট গড়ে তুলে কৃষকের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করলে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় আমন ধানের সম্ভাব্য উৎপাদন ৩ লাখ ১ হাজার ৮৩৩ মেট্রিক টন। এর মধ্যে কালাই উপজেলাতেই উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৯ হাজার ৫২১ মেট্রিক টন। অথচ এ উপজেলায় সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র ৬৬৩ মেট্রিক টন। অর্থাৎ উপজেলার সম্ভাব্য উৎপাদনের তুলনায় সরকারি সংগ্রহের পরিমাণ বেশ সীমিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাকিল আহমেদ, জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, কালাই উপজেলা ভারপ্রাপ্ত এলএসডি কর্মকর্তা মো. অপূর্ব রায়হান চঞ্চল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ এবং মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার, আব্দুল আলীম, কালাই চাতাল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ আকন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জাহিদুল ইসলাম (জাহিদ)
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮
২১ নভেম্বর, ২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST