July 21, 2026, 5:36 pm
শিরোনাম:
কুমিল্লা রেইসর্কোস হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ও মেডিসিন মার্কেটের সনাতনী ঔষধ ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ ও সম্প্রীতির মিলনমেলা কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক হাসপাতালে ভর্তি ডিমলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু রজাকপুর যুব সমাজের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভুরিভোজ ও বড় পর্দায় খেলা উপভোগ দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন নওগাঁয় ​পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুরে অভিযান: ২২ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩ কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী।। হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা সংশোধিত নিউজ কুমিল্লায় সনাতনী আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীদের যৌথ উদ্যোগে প্রসাদ বিতরণ ও সম্প্রীতির মিলনমেলা জলাবদ্ধতায় স্কুল-মসজিদে যাওয়াও দায়, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসকের সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক।

রিপোর্টারের নাম

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক।

মামুন বিল্লাহ
সাতক্ষীরা:-সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাপথে আসা ১শ ৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।
আজ শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা সীমান্তের নওপাড়া এলাকায় র‍্যাব-এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ মো. আমিনুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দেবহাটা উপজেলার বেজোরআটি এলাকার মো. রুহুল গাজীর ছেলে।
র‍্যাব জানায়, অভিযানে আসামির কাছ থেকে ১শ ৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৬ এর সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST