May 6, 2026, 1:33 pm
শিরোনাম:
সেবার মানোন্নয়নে লিডার্সের সংলাপে মুখোমুখি সেবাদাতা ও উপকারভোগীরা সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার তিন দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি লাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ ​নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ

দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা

রিপোর্টারের নাম

দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গোকর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে আটককৃতরা হলেন—বাপ্পি সাহা (পিতা: মৃত হরিপদ সাহা), গোকর্ণ সূত্রধর পাড়া এবং সোহেল (পিতা: আহাদ আলী), মোহনপুর, গোকর্ণ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো দুই পুটলা গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত দুইজন ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এসআই জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST