November 9, 2026, 4:24 pm
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ফরিদপুর পৃথক পৃথক অভিযানে সিআর মামলাসহ ৭ জন গ্রেফতার ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার গাজীপুরে এপেক্স ফুট ওয়্যার কারখানার শ্রমিকদের ১৬ দফা দাবি, দুই দিনের ছুটি ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে রেল-সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংগঠনিক অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত উখিয়ায় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত কসবায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ

গাজীপুরে এপেক্স ফুট ওয়্যার কারখানার শ্রমিকদের ১৬ দফা দাবি, দুই দিনের ছুটি ঘোষণা

রিপোর্টারের নাম

গাজীপুরে এপেক্স ফুট ওয়্যার কারখানার শ্রমিকদের ১৬ দফা দাবি,
দুই দিনের ছুটি ঘোষণা

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ পাদুকা কারখানা এপেক্স ফুটওয়্যার লিমিটেড, ইউনিট-১ এর সাধারণ শ্রমিকরা ১৬ দফা দাবি নিয়ে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দেন। কর্তৃপক্ষ দাবির বিষয়টি মালিকের সাথে আলোচনা করে জানাবে বলে কারখানা দুই দিনের ছুটি ঘোষণা করেন।
এপেক্স কারখানার শ্রমিকদের অভিযোগ, গত মঙ্গলবার সপ্তাহব্যাপী শ্রমিক আন্দোলনের সময় কারখানার প্রধান ফটক তালা দিয়ে উৎপাদন চালু রাখে। এসময় আন্দোলনরত অন্যান্য কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বাইরে থেকে এপেক্স ফুটওয়্যারের ভিতরে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে । এক পর্যায়ে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানা ছুটি ঘোষণা করেন। ছুটি পেয়ে শ্রমিকরা বের হওয়ার সময় কারখানার প্রধান ফটকে বহিরাগতদের এলোপাতাড়ি হামলায় এপেক্স ফুটওয়্যারের বেশ কিছু শ্রমিক রক্তাক্ত জখম হয়। এরই মধ্যে দুজন শ্রমিক নিহতের গুজবে কারখানায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে । বিক্ষুব্ধ শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কারখানার কর্তৃপক্ষের নিকট শ্রমিকদের নিরাপত্তা না দিয়ে কারখানা চালু রাখা এবং বহিরাগতদের হামলায় শ্রমিক আহত হওয়ার বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করেন। ঐ সময় অবস্থা চরম আকার ধারণ করলে কর্তৃপক্ষ কারখানা টানা চার দিনের ছুটি ঘোষণা করেন।
ছুটি শেষে রবিবার সকালে
কারখানায় উপস্থিত হলেও বিক্ষুব্ধ শ্রমিকরা কাজে যোগদান না করে কর্মবিরতি পালন করেন। এসময় শ্রমিককরা মাঠে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ ক্ষুব্ধ শ্রমিকদের ন্যায় বিচারের আশ্বাস দেন। ক্ষুব্ধ শ্রমিকরা তাদের উপর করা অমানবিক হামলার কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ নতুন করে ১৬ তফা দাবি করে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেন। কর্তৃপক্ষ ১৬ দফা দাবির বিষয়টি নিয়ে মালিকের সাথে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে পুনরায় কারখানা আজ রবিবার ও আগামী কাল সোমবা দুই দিন কারখানা ছুটি ঘোষণা করেন। এপেক্স ফুট ওয়্যার কারখানার উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের উত্থাপিত ১৬ দফা দাবি বাস্তবায়নে কারখানা মালিকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST