August 3, 2026, 2:17 am
শিরোনাম:
এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ নোয়াখালীতে মৎস্য খামারে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন কটিয়াদীতে মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা জোরদার, ওসিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কৃষক দলের আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ফেসবুকে প্রেম থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করে চীনা যুবক ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন ​ নোয়াখালীতে হেফাজতের সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন, উস্কানি ও মিথ্যাচারের দাবি হেযবুত তওহীদের

ইকবাল হাসান মাহমুদ টুকু এমপিকে কটূক্তি ও সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম

ইকবাল হাসান মাহমুদ টুকু এমপিকে কটূক্তি ও সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

জাহিদুল হক জাহিদ সিরাজগঞ্জ:

বিদ্যুৎ জ্বালানি এখনই সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু কে নিয়ে কটূক্তি এবং সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইকবাল হাসান মাহমুদ টুকু এমপির বিরুদ্ধে কটূক্তি এবং সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মানহানিকর প্রচারণা থেকে বিরত থাকা উচিত। তারা দাবি করেন, যারা এ ধরনের অপপ্রচারে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সমাবেশে নেতারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনার প্রতিবাদে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিক্ষোভ কর্মসূচির আয়োজক ছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, সিরাজগঞ্জ জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST