November 10, 2026, 4:16 pm
শিরোনাম:
টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন অষ্টগ্রামে মরহুম ইউনুছ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও গণসংযোগ – ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড ফরিদপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড রামুতে শ্রীশ্রী আদ্যশক্তি মা কালী মন্দিরের উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড জামালপুরের বকশীগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে মরহুম ইউনুছ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

অষ্টগ্রামে মরহুম ইউনুছ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ মাহবুব আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মরহুম ইউনুছ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সিজন-১-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মধ্য অষ্টগ্রাম একাদশ ও এমএফসি মুখোমুখি হয়। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে মধ্য অষ্টগ্রাম একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সাবেক আহ্বায়ক, অষ্টগ্রাম উপজেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন মুকুল, সাধারণ সম্পাদক, অষ্টগ্রাম উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামুল হক নজরুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিএম মোশাররফ উদ্দিন হালিম, দপ্তর সম্পাদক, অষ্টগ্রাম উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন ফেরদৌস ফরায়েজি, সাধারণ সম্পাদক, অষ্টগ্রাম উপজেলা কৃষক দল, আনাছ আলী মেম্বার, জোহান তফসির, যুগ্ম আহ্বায়ক, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রিপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক, অষ্টগ্রাম ইউনিয়ন যুবদল বিএনপি। সহসভাপতি ছিলেন আফরোজ আলী। টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ছিলেন আরিয়ান জোহান তফসির।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানারআপ দলকে একটি এলইডি টেলিভিশন প্রদান করা হয়।

এ ধরনের আয়োজন এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST