August 15, 2026, 10:17 am
শিরোনাম:
ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন  সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর ধামইরহাট খেলনা ইউনিয়নের গোবড়াপাড়ায় ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কলমাকান্দায় কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের সিংড়ায় এসএসসি ফলাফলে উপজেলা সেরা মাহজাবিন ইকবাল মাধুর্য রাণীনগর থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি লাভ আখাউড়ায় ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীর গ্রেফতার.

রাণীনগর থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

রিপোর্টারের নাম

রাণীনগর থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

নওগাঁ জেলা প্রতিনিধি: মোঃ রাফি হোসেন
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম রাণীনগর থানা আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্ত কার্যক্রম, রেকর্ডপত্র সংরক্ষণ, ডিউটি ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দায়িত্ব পালনকালে তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একইসঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি থানার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য থানায় কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার, রাণীনগর থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের আকস্মিক এ পরিদর্শনকে থানার কার্যক্রমে জবাবদিহিতা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST