সিংড়ায় এসএসসি ফলাফলে উপজেলা সেরা মাহজাবিন ইকবাল মাধুর্য
মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নম্বরের ভিত্তিতে পুরো উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে মাহজাবিন ইকবাল মাধুর্য। সে উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগর কান্দি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এই সাফল্য অর্জন করে।
মোট ১,২৫০ নম্বরের মধ্যে মাধুর্যের প্রাপ্ত নম্বর ১,১৮৭। কৃতি শিক্ষার্থী মাহজাবিন ইকবাল মাধুর্য ভাগনাগর কান্দি গ্রামের জাফর ইকবাল ও তাহমিনা নাসরিন দম্পতির সন্তান। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দিত পরিবার, শিক্ষক ও গ্রামবাসী।
কৃতি শিক্ষার্থী তার অনুভূতি জানান,
“আমার এই সাফল্যের পেছনে মা-বাবা এবং শিক্ষকদের অবদান সবচাইতে বেশি। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও মা-বাবার নিয়মিত তদারকি আমাকে পড়ালেখায় মনোযোগ রাখতে সাহায্য করেছে। ভবিষ্যতে আমি আরও ভালো ফলাফল করে দেশের সেবা করতে চাই।”
ভাগনাগর কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ বলেন,
“মাধুর্য শুরু থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী ছিল। ওর এই সাফল্য আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। পুরো উপজেলার মধ্যে সেরা হওয়ার এই ধারাবাহিকতা যেন বজায় থাকে—সেই শুভকামনা করি। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
১৩ আগস্ট ২০২৬
০১৭৩৭৩৬০৮৬০