August 16, 2026, 9:23 am
শিরোনাম:
ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা নওগাঁর ফ্রেন্ডস প্যানেলে দুঃস্থ ও অসহায় মানুষ মাঝে ১০ টাকার ছাগল বিতরণের অনুষ্ঠানে এমপি ধলু! রাজশাহীতে অনলাইন জুয়াড়ি আটক নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রৌমারীতে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বিজয়নগরে সেই বিতর্কিত শিক্ষক আবারও বিতর্কের জন্ম দিয়েছে রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন 

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি আটক

রিপোর্টারের নাম

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি আটক

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর
রাজপাড়া থানাধীন দাসপুকুর ঈদগাহ মাঠের সামনে আইডি বাগানপাড়া থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থান মো:জিতু(২১)কে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে এবং বিভিন্ন বেটিং সাইটে সম্পৃক্ত।সে দীর্ঘদিন যাবৎ সাইবার স্পেসে জুয়া খেলে বিভিন্ন জুয়ার ওয়েব সাইট ব্যবহার করে আসছে।
সে 777BD ও R777 নামে ২টি অনলাইন জুয়ার App ব্যবহার করে জুয়া পরিচালনা করছিল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময় এসআই মোঃ ছাদেকুর রহমান ও সঙ্গীয় ফোর্স অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইলফোনসহ তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জিতু (২১), পিতা-মৃত-নুর আলম জনি, মাতা-মোসা:লাকি বেগম, সাং-লক্ষীপুর আইডি বাগানপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী।গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে দেখা যায়, আসামী জিতুর বিরুদ্ধে রাজপাড়া থানায় তিনটি মামলা বিদ্যমান রয়েছে। মামলা নং :-
১। রাজপাড়া থানার মামলা নং-৩০, তারিখ- ১৬/৬/২০২৪খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ২। রাজপাড়া থানার মামলা নং-৩২, তারিখ- ২৪/৯/২০২২খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ০৯ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। রাজপাড়া থানার মামলা নং-১৭, তারিখ- ৩০/৩/ ২০২৩খ্রিঃ, ধারা–৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬(২)।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবুল কালাম আজাদ বলেন,অনলাইন জুয়ার ফ্লাটফর্ম গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্সে জুয়ার লিংক এর মাধ্যমে সাধারণ জনগণকে জুয়ায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছে।যার ফলে দেশের তরুণ সমাজ আর্থিক ও নৈতিকভাবে বিপদগামী হচ্ছে।
জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৬/১৭/১৯(১)/২৫ ধারায় অপরাধে গ্রেফতারকৃত জিতুকে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST