November 29, 2026, 8:13 am
শিরোনাম:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এতিমখানায় দুধ ও ডিম বিতরণ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরসহ সকল জোনাল অফিসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এডভোকেট তাপস চন্দ্র সরকারের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আশীর্বাদ প্রার্থনা ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ

রিপোর্টারের নাম

মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ

মাহবুব আলম কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাছে মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কক্ষে অনধিকার প্রবেশ করে কম্পিউটার ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথি কপি ও মুছে ফেলার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ ফারুক ভূইয়া (৫০)।

অভিযুক্তরা হলেন, অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আলম দিঘীর পাড় এলাকার মৃত বাবুল মিয়ার দুই ছেলে এ আর সুমন (৩০), এ আর আল আমিন (১৯) ও তাদের বোনের স্বামী একই সঙ্গে চাচাতো ভাই মোঃ সিরাজ মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন হৃদয় (৩০)। তাঁদের সবার বাড়ি অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আলমদিঘীর পাড় এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযুক্তরা কাস্তুল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফারুক ভূইয়ার কক্ষে গিয়ে জন্মনিবন্ধন ও ব্যাংক এশিয়ার কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নতুন কাজ করতে বাধা দেওয়া এবং চলতি মাসের টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের চাপ দেওয়া হয়। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।

পরবর্তীতে এর ৪দিন পর গত ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ফারুক ভূইয়া যোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে কাস্তুল ইউনিয়নের মসজিদজাম বউ বাজার মসজিদে যান। নামাজ থেকে পরিষদে ফিরে অফিসের অবস্থা দেখে উপস্থিত সেবা গ্রহীতাদের জিজ্ঞেস করলে তিনি জানতে পারেন যে, তিনি নামাজে যাওয়ার প্রায় পাঁচ মিনিট পর দুপুর ১টা ২৫ মিনিটের দিকে অভিযুক্তরা কাস্তুল ইউনিয়ন পরিষদে এসে সাংবাদিক পরিচয়ে তাঁর কক্ষে প্রবেশ করে তার ব্যবহৃত কম্পিউটার ব্যবহার করে চলে গেছেন।

ফারুক ভূইয়ার দাবি, তাঁর অনুপস্থিতিতে অভিযুক্তরা অফিসের কম্পিউটার থেকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও ডকুমেন্ট কপি করে নিয়ে যান এবং কম্পিউটারে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি মুছে ফেলেন।

অভিযোগকারী আরও দাবি করেন, পরবর্তীতে অভিযুক্তরা পুনরায় তাঁর কক্ষে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবহৃত কাস্তুল ইউনিয়ন পরিষদের কম্পিউটারটি টেবিল থেকে নিচে ফেলে ভাঙচুর করেন। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁকে অষ্টগ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, তাঁর ব্যবসা ও সম্পদের ক্ষতি করা এবং মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ফারুক ভূইয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, কাস্তুল ইউনিয়ন পরিষদে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে প্রাথমিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST