September 11, 2026, 6:46 pm
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বাড়ির আঙিনা থেকে নিখোঁজ কিশোরী কলি, সন্ধান চায় পরিবার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ করছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাঁথিয়ায় নতুন ইউএনও সেলিম আহমেদ, ফুলেল শুভেচ্ছায় বরণ। ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশের ওজনে প্রতারণা। অতঃপর-মাছ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা গরিব-অসহায়ের পাশে থাকা নেতা ভিপি শামীম খান চান উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার কক্সবাজারের রামুতে শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন ও মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোরাশেদা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, রাধিকা বাজারে জুয়েল ইলেকট্রনিকস নামের ওয়ালটন শোরুমের সামনে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মোরাশেদাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোরাশেদা কসবা উপজেলার গোপীনাথপুর কোনাপাড়া গ্রামের মৃত ওসমানের মেয়ে। বর্তমানে তিনি কসবা পৌরসভার ফুলতুলি তেতুইয়া মাঠের পশ্চিমে কুতুব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST