August 4, 2026, 7:24 am
শিরোনাম:
জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” — এ্যাড. মিজানুর রহমান মুবিন পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার; দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনের অনন্য প্রাপ্তি: অটোরিকশা ফিরে পেয়ে ফুল হাতে পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চরম দুর্ভোগ — ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, অচল জেনারেটর! বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: মনোনয়ন বিতরণ শুরু, ২১ আগস্ট ভোট। লংগদুতে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও কমিটি গঠন

বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম

বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড

মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিনিধি, নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলা ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং হাতেনাতে আটক করে তাঁকে। সে অপরাধ অকপটে স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়।
এবিষয়ে নির্বাহী অফিসার বলেন,
মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
বদল গাছী থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভান্ডারপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST