October 18, 2026, 5:24 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

কালীগঞ্জ মডেল মসজিদ পরিদর্শন করলেন নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম

রিপোর্টারের নাম

কালীগঞ্জ মডেল মসজিদ পরিদর্শন করলেন নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম

মোঃ আলমগীর মোল্লা

কালীগঞ্জ (গাজীপুর) ১২ মে ২০২৬‌ সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা তীরবর্তী দেওপাড়া এলাকায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। নির্মাণাধীন এই স্থাপনার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে ১৫ কোটি ৯ লাখ টাকা সরকারি অর্থে নির্মাণাধীন মডেল মসজিদের বিভিন্ন শাখা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসি, দরজা-জানালা, মিম্বার, মার্বেল টাইলস স্থাপন, ডিপ টিউবওয়েল এবং মহিলাদের জন্য নির্ধারিত নামাজের জায়গাসহ প্রকল্পের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কিছু ত্রুটি ও অসমাপ্ত কাজ চিহ্নিত করে দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, সরকারের বিশেষ প্রকল্পের আওতায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় ১ হাজার ৬৮০ বর্গমিটার জমির উপর প্রতিষ্ঠিত তিনতলা ভবনটিতে একসঙ্গে প্রায় ৯০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র হিসেবেও কাজ করবে। এখানে থাকছে।শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও ,কোরআন হেফজের ব্যবস্থা , ইমাম মুয়াজ্জিনদের নিয়মিত প্রশিক্ষণ হজযাত্রীদের ডিজিটাল নিবন্ধন ও প্রশিক্ষণ সুবিধা ইসলামি গবেষণার জন্য সমৃদ্ধ গ্রন্থাগার ও পুস্তক বিক্রয় কেন্দ্র নারীদের জন্য পৃথক অজু ও নামাজের কক্ষ মৃতদেহ গোসলের ব্যবস্থা পর্যটকদের আবাসন সুবিধা, যানবাহন পার্কিং, অটিজম কর্নার ও সম্মেলন কক্ষ

ইউএনও আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মডেল মসজিদটি চালু হলে উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদতের পাশাপাশি ইসলামিক জ্ঞান চর্চার অনন্য কেন্দ্র হয়ে উঠবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST