September 23, 2026, 7:21 pm
শিরোনাম:
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লা লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ

​নওগাঁয় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

রিপোর্টারের নাম

​নওগাঁয় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু


বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জেলা বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
​রবিবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে বিনামূল্যে একটি করে বনজ ও ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।
​পরবর্তীতে নওজোয়ান মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা।
​আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন নার্সারি মালিক ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, “বর্তমানে বর্ষাকাল চলছে, যা বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী বিনির্মাণে পতিত বা খালি জায়গায় পরিবেশবান্ধব গাছ লাগানোর কোনো বিকল্প নেই। দূষিত পরিবেশের হাত থেকে বাঁচতে এবং বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে এখনই আমাদের অন্তত একটি করে ফলদ বা বনজ বৃক্ষ রোপণ করা উচিত।” পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে এ ধরনের মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তারা।
​উল্লেখ্য, নওজোয়ান মাঠে আয়োজিত এ বৃক্ষমেলায় মোট ৪৪টি স্টল অংশ নিয়েছে। মেলাটি আগামী ৮ আগস্ট পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST