November 13, 2026, 2:24 pm
শিরোনাম:
জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ জামালপুরের বকশীগঞ্জে হাটবাজারে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব। খাগরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে আবির হাসান মিলনের নেতৃত্বে ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ। সিরাজগঞ্জে বহুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার

ধামইরহাটে আবির হাসান মিলনের নেতৃত্বে ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন

রিপোর্টারের নাম

ধামইরহাটে আবির হাসান মিলনের নেতৃত্বে ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউন

মোঃ মাফুজুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবির হাসান মিলনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ দেশের সাধারণ মানুষের নৈরাজ্য তৈরি করতে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ।

শোডাউনটি আবির হাসান মিলনের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে আবির হাসান মিলন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্য ও অপকর্মের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সবসময় সোচ্চার। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও অন্যায়, অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদল, পৌর ছাত্রদল এবং কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST