November 19, 2026, 8:13 pm
শিরোনাম:
কয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম চান দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত মডেল ইউনিয়ন গড়তে কুমিল্লার ‘গৌরাঙ্গ কুঠিরে’ দামোদর ব্রত উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান।। ভক্তদের মিলনমেলা পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রফেসর সুলতান মাহমুদ শামসের মনোনয়ন ফরম সংগ্রহ বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না চেয়ারম্যান, প্রশাসনিক পদক্ষেপের দাবি রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসুদ

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

রিপোর্টারের নাম

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

মাদকবিরোধী প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলায় জড়ানোর অভিযোগ স্বজনদের

মোঃ মাহবুব আলম (হাওরাঞ্চল) প্রতিনিধি :

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার পর দায়ের করা মামলায় কারাগারে যাওয়া তোফায়েল খাঁর মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তোফায়েলের স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার কারণেই তোফায়েল খাঁকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে। তাঁদের দাবি, মাদক কারবারের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদের ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলকভাবে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাদী ওয়াসিম মিয়া।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিবাদ গড়ে তোলা অপরাধ নয়। বরং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন। তাঁরা তোফায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং তাঁর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ অক্টোবর অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইমন মিয়া (২০) নামে এক যুবককে স্থানীয়রা আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনার পর মো. ওয়াসিম মিয়া আদালতে মামলা দায়ের করেন। মামলায় হামলার চেষ্টা, মোটরসাইকেলে আগুন দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। ওই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে সোমব�


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST