সিরাজগঞ্জে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ জাহিদুল হক জাহিদ ১৭ নভেম্বর ২০২৬
নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, গণতন্ত্রের প্রহরী মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের মওলানা ভাসানী কলেজে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি, ও জেলা বিএনপির নেতা সম্পাদক জনাব এস এম তানভীর মাহমুদ পলাশ।
সভায় সভাপতিত্ব করেন মওলানা ভাসানী কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মকবুল হোসেন চৌধুরী।
আলোচনায় বক্তারা বলেন
মওলানা ভাসানী ছিলেন শোষিত-বঞ্চিত মানুষের শেষ আশ্রয়স্থল। তাঁর পুরো জীবন ছিল ত্যাগ, আদর্শ ও সংগ্রামের। তিনি শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকতে হয়। ভাসানীর ‘জনতার রাজনীতি’র আদর্শই পারে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে।
প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, ভাসানী শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তাঁর দেখানো পথ ধরেই আমাদের গণমানুষের রাজনীতি করতে হবে। তরুণ প্রজন্মকে ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শুরুতে মওলানা ভাসানীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো আয়োজন জুড়ে ছিল ভাসানীর স্মৃতিচারণ ও তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস।