November 17, 2026, 12:07 am
শিরোনাম:
বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার সোনালী অর্জনে ভাসছে যাদুরচর ডিগ্রি কলেজ! মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে অনন্য নজির গড়লেন তানজিনা আক্তার শীতের প্রস্তুতিতে ব্যস্ত গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা, বাড়ছে শীতবস্ত্রের বেচাকেনা শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস উদ্বোধন ও ৪ দফা প্রস্তাবনা পেশ

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১

রিপোর্টারের নাম

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১

মো.রিয়াদ রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি) । রোববার ( ১৫ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) ওই এলাকার মৃতঃ আব্দুল লতিফের ছেলে।
জেলা গোয়েন্দা সংস্থা’র ( ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান,রোববার ( ১৫) নভেম্বর ডিবি (খ) এর একটি টিম রূপগঞ্জের মুড়াপারা ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক পেশাদার মাদক কারবারিকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। যার ওজন ১০০(একশত) গ্রাম। গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছিল। ভবিষ্যতে এমন মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST