ডিমলায় ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আরিফ-উল ইসলাম লিটন
মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা
চাঁদাবাজি, জুয়া, দুর্নীতি মুক্ত ও সন্ত্রাস মুক্ত, এবং মাদক মুক্ত ডিমলা উপজেলার একটি সুন্দর স্মার্ট আধুনিক ও জনবান্ধব সমাজ গঠনে সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণ ও সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ডিমলা উপজেলা বিএনপি সহ- সভাপতি আরিফ উল ইসলাম লিটন
বুধবার(২৭- মে) তিনি ঈদের শুভেচ্ছা বার্তায় বলেন, বছর ঘুরে মুসলিম উম্মার আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডিমলা উপজেলাসহ সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য তুলে ধরে ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি আরও বলেন, পবিত্র কোরবানি মানুষকে আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদুল আযহার মূল শিক্ষা, হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত। কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, ঈমান ও আল্লাহভীতি। এই শিক্ষাই সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার পথ দেখায়। তিনি আরও বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর নির্দেশে পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানী করতে উদ্যত হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।
তিনি আরও জানান, তারেই নিদর্শন স্বরূপ আমরা সবাই প্রতিবছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগন কোরবানী কৃত পশুর মাংস আত্মীয় স্বজন অসহায় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেই এবং সমাজে সাম্যর বাণী প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, ও পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক। সকল মুসলিম এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি আরও জানান, আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের মানুষের প্রতি আমরা সবাই মিলে সহনশীল হই।
মোঃ আমিনুর রহমান দুলাল
ডিমলা-নীলফামারী
২৭-০৫-২৬ ইং
০১৭১৬০০১১৩৫