August 27, 2026, 7:07 am
শিরোনাম:
নবনির্বাচিত রামপাল প্রেস ক্লাবের কমিটিকে সরদার নাদিম মাহমুদ শুভ’র শুভেচ্ছাবার্তা রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা কটূক্তির পর অনুতপ্ত মৌলানা রকিব উদ্দিন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় ৩ দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব; মূল আয়োজন ৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতৃত্বের আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, শেষ বিদায়ে নওগাঁ মান্দায় হাজারো মানুষের ঢল

রিপোর্টারের নাম

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, শেষ বিদায়ে নওগাঁ মান্দায় হাজারো মানুষের ঢল
মোঃ রাফি হোসেন (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ

ঈদের আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের একটি মাঠে হৃদয়বিদারক পরিবেশে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৫ মে) রাতে অপর ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
ঈদ উৎসবকে সামনে রেখে বাড়ি ফিরতে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শোকের ছায়া নেমে এসেছে রাজেন্দ্রবাটি গ্রামসহ আশপাশের জনপদে।
জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন , মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন এবং নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এসময় তারা মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST