ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা
:
অদ্য ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার ফরিদপুর উপজেলার চকচকিয়া ও গোপালনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে লাইসেন্সবিহীনভাবে গোখাদ্য বিক্রয়ের অপরাধে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী চারজনকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুধে ভেজাল দেওয়ার অপরাধে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযানে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উম্মে ইমামা বানিন, উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো. আলহাজ উদ্দিন, ভেটেরিনারি সার্জন, ফরিদপুর, পাবনা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।