October 18, 2026, 6:19 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট

রিপোর্টারের নাম

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট

মোঃ ইমরান হোসেন, ষ্টাফ রিপোর্টার, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুনের শিখা কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করে বেরিয়ে আসেন শ্রমিক-কর্মচারীরা। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর এলাকায় ৬ তলা ভবনের নিচতলায় অবস্থিত স্টোর ও হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি থেকে আরও ২টি এবং গাজীপুর চৌরাস্তা থেকে অতিরিক্ত ২টি সহ মোট ৬টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আগুন লাগার সাথে সাথে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
এদিকে খবর পেয়ে কারখানার সামনে উৎসুক জনতার ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের আরেকটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST