October 22, 2026, 10:18 am
শিরোনাম:
নাসিরনগরে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙ্গামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের লিফলেট বিতরণ ও পথসভা আখাউড়ায় ট্রেনের নিচে পড়ে শাহিন মিয়ার মৃত্যু গাজীপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি ও বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা পূজামণ্ডপ পরিদর্শনে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ও বিএনপি নেতৃবৃন্দ, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে উৎসবের আনন্দ গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন, আরিফা সুলতানা রুমা এমপি রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

আখাউড়ায় ট্রেনের নিচে পড়ে শাহিন মিয়ার মৃত্যু

রিপোর্টারের নাম

আখাউড়ায় ট্রেনের নিচে পড়ে শাহিন মিয়ার মৃত্যু

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে পড়ে মো. শাহিন মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তরে রেলওয়ে কলোনি এলাকার এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ফায়েজ বেপারীর ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনটি আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছানোর আগে শাহিন মিয়াকে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রেনটি কাছাকাছি পৌঁছালে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় ট্রেনের চালক হর্ন দিলেও তিনি লাইন থেকে সরে যাননি। পরে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি কার্যক্রম চলছে।
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST