July 24, 2026, 10:40 pm
শিরোনাম:
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই আশুগঞ্জে ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার বিজয়নগরে বিদ্যালয়ের মেরামত বরাদ্দে অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার আশুগঞ্জে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রথযাত্রার নয়দিনের কর্মসূচির পঞ্চম দিনে কুমিল্লার শ্রীশ্রী গুপ্ত জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল, পূজার্চনা শেষে মহাপ্রসাদ বিতরণ বিজয়নগরে হাঁসের বাচ্চা কেনাবেচাকে কেন্দ্র করে একজন নিহত আখাউড়ায় গাঁজাসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা রাজারহাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন: স্বস্তির আশায় নদীপাড়ের হাজারো মানুষ

আখাউড়ায় গাঁজাসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

রিপোর্টারের নাম

আখাউড়ায় গাঁজাসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়রমপুর মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় ইমরান হোসেন ইমন (২২), মোবারক (৪৫), কামাল হোসেন (৪৫), বাবুল (৪৫), নাছির মিয়া (৪০) ও তৌফিকুল ইসলাম (৪৮)-কে।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া,01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST