September 18, 2026, 11:47 am
শিরোনাম:
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

বিজয়নগরে হাঁসের বাচ্চা কেনাবেচাকে কেন্দ্র করে একজন নিহত

রিপোর্টারের নাম

বিজয়নগরে হাঁসের বাচ্চা কেনাবেচাকে কেন্দ্র করে একজন নিহত
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়া এলাকায় হাঁসের বাচ্চা কেনাবেচাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একই গ্রামের দুধ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সাতগাঁও গ্রামের মৃত কলোম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার আগের দিন দুধ মিয়া ও তার স্ত্রী মোহাম্মদ আলীর কাছে ছয়টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাড়িতে নেওয়ার পর দুটি বাচ্চা মারা গেলে অবশিষ্ট বাচ্চাগুলো ফেরত দিয়ে টাকা চাইতে যান মোহাম্মদ আলী। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
পরিবারের দাবি, একপর্যায়ে দুধ মিয়া ও তার স্ত্রী মোহাম্মদ আলীকে মারধর করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃতদেহে তেমন কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
শফিকুর রহমান শাহীন
ব্রাহ্মণবাড়িয়া
মোবাইল: ০১৭১৭-৪৯০৭৫৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST