November 3, 2026, 11:31 pm
শিরোনাম:
রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

আশুগঞ্জে ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম

আশুগঞ্জে ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার.

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের আব্দুল মজিদের ছেলে সজীব এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে শাহিদুল ইসলাম শহিদুল।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST