November 24, 2026, 4:20 pm
শিরোনাম:
১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ শোকজ ও বিভাগীয় মামলাতেও থামেনি অনিয়ম, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যেন মহাযজ্ঞ সংখ্যালঘুদের ইস্যুতে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়: সুরঞ্জন ঘোষ নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ত্যাগের ইতিহাস বুকে, ছাত্রদলের আদর্শে অবিচল বাবু ইয়েলো ল্যাম্পের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আতাইকুলায় ‘স্কুল জোন ট্রাফিক সাইন’ স্থাপন ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

‘স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টারস (SOD)’ বা দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশের আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), ঢাকার উপপরিচালক (ভিজিডি-২) কাজী মোঃ লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

প্রশিক্ষণে দুর্যোগকালীন জরুরি সাড়াদান, সমন্বিত উদ্যোগ, দায়িত্ব ও কর্তব্য এবং দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST