জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এতিমখানায় দুধ ও ডিম বিতরণ
মোঃ মকবুল হোসেন,পাবনা, ফরিদপুর উপজেলা প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলার রুলদহ বন্যাকান্দি এতিমখানার শিশুদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নুরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আলহাজ উদ্দিন, হাদল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলমসহ প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভায় শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধ ও ডিম খাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধ ও ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর প্রাণিজ আমিষ অন্তর্ভুক্ত করার পাশাপাশি শিশুদের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে হবে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে এতিমখানার শিশুদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ খাদ্য গ্রহণে আগ্রহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।