November 21, 2026, 8:49 pm
শিরোনাম:
মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন অষ্টগ্রামে পিতা মাতার উপর সন্ত্রাসী হামলাও জমি বিরোধে সংবাদ সম্মেলন কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না-প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম তুললেন সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার মানুষের পাশাপাশি অবলা প্রাণীর পাশেও আবুল কালাম আজাদ কুমিল্লায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নবান্ন উৎসব অনুষ্ঠিত

মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন

রিপোর্টারের নাম

মাদকসহ আটক পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তদবিরের খবরে উত্তাল মিঠামইন

মোঃ মাহবুব আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের মিঠামইনে ইয়াবাসহ আটক পারভেজ মিয়াকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়, প্রতারণা ও মাদক কারবারের অভিযোগ উঠেছে। এদিকে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত না করতে বিভিন্ন মাধ্যমে তদবির করা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করেন।

গত ২০ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে মিঠামইন উপজেলা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে পারভেজ মিয়াকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় তার কাছ থেকে ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ২১ নভেম্বর মিঠামইন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পারভেজ মিয়া বিভিন্ন সময় নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে মাদক কারবার ও বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেন।

ঘাগড়া গ্রামের ধন মিয়া (৫৫) অভিযোগ করে বলেন, পারভেজ বিভিন্ন সময় পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

একই গ্রামের শফিক (৪৯) বলেন, পুলিশ পরিচয় ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মিঠামইন উপজেলা শ্রমিক দলের সভাপতি কাশেম শিকদার (৪৫) বলেন, পুলিশ পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অভিযোগ রয়েছে পারভেজের বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।

ঘাগড়া গ্রামের সুমন (৪০) অভিযোগ করেন, পারভেজ বিভিন্ন সময় পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় অটো মালিক সমিতির সদস্য মালেক মিয়া (৩৬) অভিযোগ করে বলেন, পারভেজ পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের কাছ থেকে নিয়মিত টাকা নিতেন এবং গাড়ি ভাড়াও পরিশোধ করতেন না। এ ছাড়া উপজেলা শান্তি কমিটির সভাপতি পরিচয় দিয়েও বিভিন্ন মহল থেকে অর্থ আদায় করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। তার বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে জানান মালেক মিয়া।

স্থানীয়দের আরও অভিযোগ, আওয়ামী যুবলীগের কর্মী হিসেবে পরিচিত পারভেজ মিয়া ফ্যাসিস্ট সরকারের আমলেও একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পারভেজের বিরুদ্ধে মামলা নথিভুক্ত না করতে বিভিন্ন মাধ্যমে তদবির করা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় গিয়ে মামলা নথিভুক্তের দাবি জানান। একপর্যায়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করা হয়।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, “আমাদের কাছে পারভেজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করতেন। এ ছাড়া তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST