November 9, 2026, 4:14 pm
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ফরিদপুর পৃথক পৃথক অভিযানে সিআর মামলাসহ ৭ জন গ্রেফতার ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার গাজীপুরে এপেক্স ফুট ওয়্যার কারখানার শ্রমিকদের ১৬ দফা দাবি, দুই দিনের ছুটি ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে রেল-সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংগঠনিক অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত উখিয়ায় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত কসবায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ

জামালপুরের বকশীগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম

জামালপুরের বকশীগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

ষড়যন্ত্র করে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে লাউচাপড়া বাজার এলাকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন ২০২৪ সালের ৫ আগস্টের পর লাউচাপড়া এলাকায় মাদক ব্যবসা বন্ধে আমি প্রতিবাদ শুরু করি। এনিয়ে স্থানীয় ইউপি সদস্য ছামিউল হক ও মাদক ব্যবসায়ী সুজাত আলীর সাথে আমার হাতাহাতি হয়৷ তারা আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন। এরই জের ধরে গত ২৪ অক্টোবর মাদক ব্যবসায়ী সুজাত আলী সহ ৪ জনকে ভারতীয় ২১৭ বোতল মদসহ আটক করে ডিবির সদস্যরা।

সুজাত আলী ডিবির জিজ্ঞাসাবাদে আমার নাম জড়িয়ে দেন। পরে আমাকেও আটক করা হয়। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে। তাই মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঠিক তদন্ত করে মিথ্যা মামলা থেকে আমাকে মুক্তি দিতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিএনপি নেতা মিকরাইল হোসেন, নজরুল ইসলাম ফারুক, আবু সাঈদ, সোলাইমান হক, মনিরুজ্জামান, খোর্শেদ আলমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
০৯.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST