October 29, 2026, 6:41 am
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মণ গাঁজাসহ ব্যবসায়ি গ্রেপ্তার রামপাল থানা পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল সহ আসামি গ্রেফতার অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ফরিদপুরে ভেজাল ঘি উৎপাদন ও বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা বিজয়নগরে ৯০০ পিস ইয়াবা উদ্ধার। দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুল বাসেত মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী ২৭ অক্টোবর কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে উডোজাহাজ মার্কায় আসলাম হোসেন ড্রাইভারের গণসংযোগ

অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নাম

অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মাহবুব আলম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে অষ্টগ্রাম কোর্টবিল্ডিং চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বড় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনা বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রাখা জরুরি। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সংগঠনের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএস মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আলী রহমান খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী শিপু এবং উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাভেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কাস্তুল ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিয়া, বাঙালপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শওকত, একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মানিক, কলমা ইউনিয়ন যুবদলের সভাপতি মোর্শেদ কামাল, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুবায়ের হাসান ইয়ামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST