October 25, 2026, 10:29 am
শিরোনাম:
জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্লাট বিক্রির বায়নার প্রতারণা মামলায় নারী গ্রেপ্তার। বিজয়নগরে ৬৯ বোতলএসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার. লামচরী-বালুচর মহাশ্মশান ঘাটে ৮ নভেম্বর থেকে শ্রী শ্রী শ্যামা কালীপূজা ও দীপাবলি উৎসব রক্ষাকালী মায়ের মন্দির নির্মাণে সহযোগিতার আহ্বান মতলব দক্ষিণের লামচরী উকিল বাড়িতে লক্ষ্মীপূজা ২৪ নভেম্বর নাসিরনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: নারায়ণগঞ্জ থেকে স্বামী গ্রেফতার চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত…. এমপি রুমার ঐতিহ্যবাহী আতাইকুলা কাপড়হাট পরিদর্শন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন নাসিরনগরে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙ্গামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের লিফলেট বিতরণ ও পথসভা আখাউড়ায় ট্রেনের নিচে পড়ে শাহিন মিয়ার মৃত্যু

বিজয়নগরে ৬৯ বোতলএসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.

রিপোর্টারের নাম

বিজয়নগরে ৬৯ বোতলএসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ জালাল উদ্দিন ভূঁইয়া (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী মধ্যপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ইকরতলী মধ্যপাড়া এলাকায় পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির টিনশেড রান্নাঘরে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৬৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জালাল উদ্দিন ভূঁইয়া উপজেলার পাহাড়পুর ইউপির ইকরতলী মধ্যপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে, সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

প্রতিবেদন: শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া। 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST