October 24, 2026, 5:09 am
শিরোনাম:
মতলব দক্ষিণের লামচরী উকিল বাড়িতে লক্ষ্মীপূজা ২৪ নভেম্বর নাসিরনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: নারায়ণগঞ্জ থেকে স্বামী গ্রেফতার চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত…. এমপি রুমার ঐতিহ্যবাহী আতাইকুলা কাপড়হাট পরিদর্শন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন নাসিরনগরে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা। সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে রাঙ্গামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের লিফলেট বিতরণ ও পথসভা আখাউড়ায় ট্রেনের নিচে পড়ে শাহিন মিয়ার মৃত্যু গাজীপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি ও বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা পূজামণ্ডপ পরিদর্শনে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ও বিএনপি নেতৃবৃন্দ, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে উৎসবের আনন্দ গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নাসিরনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: নারায়ণগঞ্জ থেকে স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম

নাসিরনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: নারায়ণগঞ্জ থেকে স্বামী গ্রেফতার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জ থেকে স্বামী নারায়ন দেবনাথকে গ্রেফতার করেছে এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার কোমল মিনিবাস মাঠ নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারায়ন দেবনাথ (৪৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পূর্বভাগ (ভাটপাড়া) এলাকার বাসিন্দা। তিনি মৃত বিনোদ বিহারী দেবনাথের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত গৃহবধূ ঊষা দেবনাথ (৩৯) নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা এলাকার বাসিন্দা। প্রায় ১৮-১৯ বছর আগে নারায়ন দেবনাথের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের প্রণয় দেবনাথ (১৭) ও প্রান্ত দেবনাথ (৬) নামে দুই ছেলে রয়েছে। তাঁরা স্বামী-সন্তানদের নিয়ে ঊষার মায়ের বাড়িতে বসবাস করতেন।

অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই নারায়ন নিয়মিত কাজকর্ম না করে বিভিন্ন সময়ে ঊষা ও তাঁর ভাইয়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ঊষাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

গত ২৩ সেপ্টেম্বর রাতে দোকান করার জন্য স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন নারায়ন। এ জন্য ঊষার ভাইয়ের কাছ থেকে টাকা এনে দিতে বলেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। পাশের ঘরে থাকা ঊষার মা তাঁদের ঝগড়ার শব্দ শুনতে পান।

পরদিন সকালে ঊষার ছোট ছেলে প্রান্ত মাকে ডাকতে গিয়ে ঘরের মেঝেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা নারায়নকে খোঁজাখুঁজি করেও পাননি। নিহতের ভাইয়ের অভিযোগ, ২৩ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টার মধ্যে যেকোনো সময় ঊষাকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান নারায়ন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। মামলাটির পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯ এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের যৌথ দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি নারায়ন দেবনাথকে গ্রেফতার করে।

নাসিরনগর থানার মামলা নম্বর ২৭, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ১১(ক) ধারায় করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST