October 3, 2026, 9:08 am
শিরোনাম:
চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে। কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা জারি-সারি, লালন, ভাটিয়ালি ও ভান্ডারি গানে মুখর নান্দনিক পরিবেশ বিজয়নগরে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা জামালপুরে পৃথক অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ । জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন। জামালপুরে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবক গ্রেপ্তার।

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে।

রিপোর্টারের নাম

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে।

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭জনের মধ্যে ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে ৫ জন ও শরীফপুর ইউনিয়নের ২জনের মৃত্যুতে শোকের মাতম চলছে পুরো জেলা জুড়ে। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়ে স্বজনেরা।

ময়মনসিংহে বাসচাপায় সিএনজি চালিত অটো রিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে সাতজনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে। আর একই পরিবারের শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ রয়েছে ৪ জন। নিহতের বাড়িতে এখন চলছে শোকের মাতম।

নিহতরা হলেন- সদর উপজেলার দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তার মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা, মর্জিনার ছেলে শিশু সন্তান মিনান এবং বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী। শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামের আক্রাম আলী এবং তার স্ত্রী মমতা বেগম।

নিহতের স্বজনেরা জানান- পেশায় রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেন লেবু স্ত্রী ও এক ছেলেসহ দীর্ঘদিন যাবত গাজীপুর জেলার হুতাপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। মা ও বিবাহিত মেয়েকে গাজীপুরের বাসায় নিয়ে যাবার উদ্দেশ্যে গতকাল বাড়িতে আসেন লেবু। বেলা সাড়ে ১১ টার দিকে মা রাশিদা বেগম, মেয়ে গর্ভবতী মর্জিনা ও মর্জিনার ছেলে শিশু সন্তান মিনালকে নিয়ে বাড়ি থেকে বের হন। নান্দিনা থেকে সিএনজি যোগে প্রথমে ময়মনসিংহ যান। সেখান থেকে বাসযোগে গাজীপুর যাবার কথা ছিলো তাদের। কিন্তু পথিমধ্যে দূর্ঘটনায় মারা যান তারা।

একই পরিবারের চার সদস্যের এমন করুন মৃত্যুতে শোকাহত সকলে। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার৷ করে বিচারের দাবি তাদের। নিহত মোফাজ্জল হোসেন লেবুর ছোট মোবারক হোসেন জানান,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে রাতেই মৃতদেহ গুলো নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওয়না হবেন।আগামীকাল সকাল ১০টায় নিজ নিজ বাড়ীতে জানাযা হওয়ার কথা রয়েছে।

এ নিয়ে গত ২০ মাসে রাজিব বাসের কারনে ৯ দূর্ঘটনায় নিহত হলো ১৮জন।

কাওছার আহমেদ,
জামালপুর।
০২.১০.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST