September 20, 2026, 8:09 am
শিরোনাম:
জামালপুরে বিজ্ঞ বিচারক দম্পতি’র বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন, গ্রেফতার ০৫, আলামত উদ্ধার ও ০৩ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ৭ দফা দাবীতে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরের বকশীগঞ্জে লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’ স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সকালের নির্মলতায় ব্যায়াম, গান আর ডাবের পানিতে প্রাণ জুড়ায় ধর্মসাগর পাড়ের ‘সুপ্রভাত’ আইনজীবী, চিকিৎসক, প্রফেসর ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর ধর্মসাগর পাড় চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন

সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি
অভিযোগ স্থানীয়দের

মোঃ ইয়াছিন আলী : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হার্টসারুটিয়া এলাকায় ‘হাসি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মরা ও পচা মুরগি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এসব মুরগি বাজারজাত করা হচ্ছে। এতে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে এরই মধ্যে দুইবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এরপরও একই ধরনের অভিযোগ ওঠায় প্রশ্ন দেখা দিয়েছে—আগের অভিযানের পরও কেন বন্ধ হয়নি কথিত এ কার্যক্রম?
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আলী বলেন, “আমি আর দুই বছর ব্যবসা করব।” তবে মরা বা পচা মুরগি বিক্রির অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি।
বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, “আমরা ওই ডকুমেন্টস খোঁজ নিয়ে অথেনটিক কি না যাচাই করছি। মিথ্যা হলে খুব দ্রুত সিলগালা করে দেওয়া হবে।
এ বিষয়ে আগে দুইবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল।
তবে মরা বা পচা মুরগি মানুষের খাদ্য হিসেবে বিক্রির অভিযোগ সত্য হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
স্থানীয়দের দাবি, সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST