August 19, 2026, 12:24 pm
শিরোনাম:
জাঁকজমকপূর্ণভাবে সিরাজগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল, গ্রেপ্তার ১ নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ + পেলেন সাফওয়ান হোসেন বড়াইগ্রামে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু সীমান্তের স্বাস্থ্যসেবায় ডা. সামাদ স্যারের ছোঁয়ায় বদলে যাওয়া এক রৌমারী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার অক্লান্ত পরিশ্রমে সেই অসিত দাসের পত্রিকা বিলি

ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী

রিপোর্টারের নাম

ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী

ছাবেদুল সরকার-পাবনা প্রতিনিধিঃ
পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের আগামী দিনের নেতৃত্বে মাহাতাবকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ড ও মানবিক ভূমিকার কারণে তাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মাহাতাব বর্তমানে ফরিদপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফরিদপুর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, মাহাতাব সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের প্রয়োজনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। এ কারণে এলাকাবাসীর অনেকেই তাকে মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে বিবেচনা করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন। বিশেষ করে এলাকার বিভিন্ন সমস্যা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন এবং সামাজিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির অন্যতম প্রধান দায়িত্ব হলো জনগণের কথা শোনা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকা। সেই বিবেচনায় মাহাতাবের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ তাকে স্থানীয়দের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে যে দায়িত্বই তিনি গ্রহণ করুন না কেন, সাধারণ মানুষের পাশে থেকে তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন মাহাতাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST