August 15, 2026, 10:36 pm
শিরোনাম:
বিজয়নগরে সেই বিতর্কিত শিক্ষক আবারও বিতর্কের জন্ম দিয়েছে রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন  সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর ধামইরহাট খেলনা ইউনিয়নের গোবড়াপাড়ায় ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কলমাকান্দায় কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ: পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি অভিযানিক দল নওগাঁ পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ (একশত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ নুপুর আক্তার (২০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুপুর আক্তার নওগাঁ জেলার মহাদেবপুর থানার রাইগা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সজীব।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে উল্লিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST