July 24, 2026, 10:36 pm
শিরোনাম:
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই আশুগঞ্জে ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার বিজয়নগরে বিদ্যালয়ের মেরামত বরাদ্দে অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার আশুগঞ্জে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রথযাত্রার নয়দিনের কর্মসূচির পঞ্চম দিনে কুমিল্লার শ্রীশ্রী গুপ্ত জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল, পূজার্চনা শেষে মহাপ্রসাদ বিতরণ বিজয়নগরে হাঁসের বাচ্চা কেনাবেচাকে কেন্দ্র করে একজন নিহত আখাউড়ায় গাঁজাসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা রাজারহাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন: স্বস্তির আশায় নদীপাড়ের হাজারো মানুষ

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই

রিপোর্টারের নাম

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর জেলার কৃতি সন্তান এবং এসএসসি ১৯৯৫ ব্যাচের গর্ব মোহাম্মদ সাইফুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ সাইফুল মালিক বাংলাদেশ পুলিশে একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। জনসেবায় তাঁর আন্তরিকতা এবং ন্যায়নিষ্ঠ ভূমিকা তাঁকে একজন জনপ্রিয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

চাঁদপুর জেলার কৃতি সন্তান হিসেবে তিনি জেলার সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি এসএসসি ১৯৯৫ ব্যাচের একজন গর্বিত সদস্য হিসেবে তাঁর কর্মময় জীবন ও ব্যক্তিত্ব সহপাঠীদের কাছেও ছিল অনুকরণীয়।

তাঁর মৃত্যুতে পুলিশ প্রশাসন, সহকর্মী, বন্ধু-বান্ধব, চাঁদপুর ও কুমিল্লার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST