July 10, 2026, 3:15 am
শিরোনাম:
নাসিরনগরে সরকারি সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার. পাবনা ফরিদপুরে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস এ-আই প্রযুক্তিতে ছবি বিকৃত করে অপপ্রচার, চাঁদা দাবির অভিযোগ একটি ফেসবুক পেজের বিরুদ্ধে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক পত্নীতলা উপজেলায় দিবর ইউনিয়নে সফরকালে সাধার মানুষের সঙ্গে মত বিনিময় সময় পুলিশের গুলিতে চোখ হারানো নবাব বঞ্চিত ছাত্রদলের নতুন কমিটিতে,সংবাদ সম্মেলনে ক্ষোভ কৈকুড়ী ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রোটারী ক্লাব অব কুমিল্লার ৫৮তম অভিষেক অনুষ্ঠিত ‘সেবাই সর্বোচ্চ পরিচয়’—নতুন নেতৃত্বের হাত ধরে মানবকল্যাণে এগিয়ে যাওয়ার প্রত্যয় কুমিল্লায় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা মামলায় মাদক ব্যবসায়ীর ৬ বছরের সশ্রম কারাদণ্ড

নাসিরনগরে সরকারি সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার.

রিপোর্টারের নাম

নাসিরনগরে সরকারি সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার.
, শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক সরকারি সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি সিনিয়র নার্স মোছা. লাকি আক্তার (২৮) তার ভাড়া বাসায় গলায় নাইলনের রশি পেঁচিয়ে ফাঁস দেন বলে জানা যায়। তিনি এ এলাকার জনৈক মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
নিহত লাখী আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামনকুমার এলাকার বাসিন্দা। তিনি মো. শামসুল হুদার মেয়ে। তার স্বামী শরীফ আহমেদ (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তে রিপোর্টে মৃত্যুর আসল কারো জানা যাবে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST