June 29, 2026, 8:25 pm
শিরোনাম:
কুমিল্লায় কাল জগন্নাথ দেবের স্নান উৎসব বিদ্যুৎ বিভ্রাটে সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় জনজীবন বিপর্যস্ত: মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা কুমিল্লায় জগন্নাথ দেবের স্নান উৎসব পালিত: ভক্তদের ঢল, ধর্মীয় আবহে মুখরিত মন্দির প্রাঙ্গণ ইমামের সঙ্গে সম্পর্কের দাবি নারীর, বাড়ি থেকে আটকের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে **নওগাঁর মহাদেবপুরে কাদামাটির কারণে বিআরটিসি বাস দুর্ঘটনা, আহত বহু যাত্রী** অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: ডিসি জাহিদ কুমিল্লায় জগন্নাথ দেবের স্নান উৎসব পালিত: ভক্তদের ঢল, ধর্মীয় আবহে মুখরিত মন্দির প্রাঙ্গণ রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২ ৩ দিন ধরে নিখোঁজ পুঠিয়ার গৃহবধূ অনিকা, সন্ধান চায় পরিবার ২৮-০৬-২০২৬

বিদ্যুৎ বিভ্রাটে সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় জনজীবন বিপর্যস্ত: মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা

রিপোর্টারের নাম

বিদ্যুৎ বিভ্রাটে সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় জনজীবন বিপর্যস্ত: মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা

মোঃ ইয়াছিন আলী সিরাজ গঞ্জ জেলার রিপোর্টার

​তীব্র তাপদাহ /গরমে আর অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জে জেলার বিভিন্ন এলাকায় জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ মিলছে বড়জোর এক ঘণ্টা। বিদ্যুতের এই চরম সংকটে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যাহত হচ্ছে কৃষি ও ছোট-বড় শিল্পকারখানার উৎপাদন।

​অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় জেলা শহরের ভেতর অফিস চলাকালীন সময়ে কোনোমতে বিদ্যুৎ সরবরাহ সচল থাকলেও, তা অত্যন্ত অনিয়মিত। শহরতলির বাইরে এবং প্রত্যন্ত গ্রামগুলোতে বিদ্যুৎ যেন এখন সোনার হরিণ। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় অল্প পরিসরে কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সিরাজগঞ্জ জেলা জুড়ে ​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের অভাব—সব মিলিয়ে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। অনেক এলাকায় সেচ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ ছাড়া সন্ধ্যার পর ঘন অন্ধকার আর ভ্যাপসা গরমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

সিরাজগঞ্জ জেলায় জেলায় ​বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা অভিযোগ করেন রাত্রি ঘুমাতে পারছে না সারারাত জেগে থাকতে হচ্ছে , বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বিদ্যুতের তীব্র জটিলতার কারণে মানুষ প্রতিবাদে ভাষা হারিয়ে ফেলেছে, বিদ্যুৎ সুব্যবস্থা না হলে দেশের আমল ক্ষতি হবে

​এমনও তাই পরিস্থিতিতে সিরাজগঞ্জ জেলার সচেতন মহল এবং ভুক্তভোগী সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অনতিবিলম্বে লোডশেডিংয়ের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন জেলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST