September 2, 2026, 9:12 am
শিরোনাম:
জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ইমামের সঙ্গে সম্পর্কের দাবি নারীর, বাড়ি থেকে আটকের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে

রিপোর্টারের নাম

ইমামের সঙ্গে সম্পর্কের দাবি নারীর, বাড়ি থেকে আটকের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে

প্রতিনিধিঃ ইয়াছিন আলী,সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটকের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিমকে এক নারীর বাড়িতে দেখতে পান স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে আটক করেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লির ভাষ্য, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, ওই নারীর স্বামীর মৃত্যুর পর থেকে তার সঙ্গে ইমাম সেলিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, “গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। শনিবার রাতে আমি তার বাড়িতে যাই। এ সময় স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।”
অন্যদিকে ওই নারী বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।”
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিকল্প হেডলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST