September 2, 2026, 8:59 am
শিরোনাম:
জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন

রিপোর্টারের নাম

দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উৎসব ৪ জুন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।
“সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই”— এই চিরন্তন আদর্শকে সামনে রেখে দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামী ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা ক্লাব মিলনায়তনের ৫ম তলায় বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- দ্য থিওসোফিক্যাল সোসাইটির প্রেসিডেন্সিয়াল রিপ্রেজেনটেটিভ ফর বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন- আমেরিকা ইউনাইটেড রিলিজিয়ন্স ইনিশিয়েটিভ (URI)-এর বাংলাদেশ প্রতিনিধি, ধর্মতত্ত্ব গবেষক ও গ্রন্থকার ড. মোহাম্মদ আবদুল হাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের আহ্বায়ক অধ্যক্ষ তাপস কুমার বকসী।
আয়োজকরা জানান, মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ, আধ্যাত্মিক জাগরণ ও ধর্মীয় সম্প্রীতির আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে সোসাইটিটি দীর্ঘ ১৩৮ বছর ধরে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সোসাইটির সদস্য, শুভানুধ্যায়ী ও সুধীজন যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে আয়োজক কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST