September 2, 2026, 5:19 am
শিরোনাম:
সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত স্বার্থান্বেষী ও নিজস্বার্থে কাজ করা নেতা কর্মীদের হুশিয়ারী, ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

পাবনা জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বনওয়ারীনগর মডেল মসজিদ প্রাঙ্গণে ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং চেয়ারম্যান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম বকুল, সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি ফরিদপুর এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, ফরিদপুর পাবনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের, সভাপতি পৌর বিএনপি ফরিদপুর। এবং মো. এনামুল হক, সাধারণ সম্পাদক পৌর বিএনপি ফরিদপুর।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভিপি আব্দুল হাকিম খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব ফরিদপুর উপজেলা বিএনপি ।

আলোচনা সভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং ফরিদপুর উপজেলাবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলটির ভূমিকা তুলে ধরেন। পরে দলীয় নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST