September 5, 2026, 6:45 am
শিরোনাম:
কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের নেতা বিজয়নগরে স্কফ সিরাপসহ যুবক গ্রেফতার বিপুল উৎসাহ-উদ্দীপনায় কুমিল্লায় পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার.

ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিকাশ কুমার দাস
স্টাফ রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গুড়া ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আরিফুজ্জামান, ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোমানা আক্তার রোমি, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আরএম মোঃ রিয়াজুল ইসলাম, ডঃ ইমরান হোসেন এবং মনিটর মোঃ একরামুল হাবিব মোঃ আসাদ আলী এরিয়া ম্যানেজার ।
প্রশিক্ষণে ভাঙ্গুড়ার খামারিদের নিরাপদ ও ভেজালমুক্ত দুধ উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা দুধ উৎপাদনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, গাভীর সঠিক পরিচর্যা, আরামদায়ক পরিবেশে লালন-পালন, পুষ্টিকর খাবার প্রদান এবং দুধের উৎপাদন বৃদ্ধি করার কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও খামারিদের ভেজাল দুধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের পক্ষ থেকে অংশগ্রহণকারী খামারিদের গাভীর দুধ সংগ্রহের জন্য একটি করে পাত্র প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিদের নগদ ভাতা দেওয়া হয়। অনুষ্ঠানে দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST