July 17, 2026, 8:34 pm
শিরোনাম:
বেতন বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে রৌমারীতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন। নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে – ইকবাল হাসান মাহমুদ টুকু মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে ঝুম বৃষ্টিকে হার মানিয়ে সৌহার্দ্যের উষ্ণ মিলনমেলা শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত জনগণের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার করল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ছাত্রদল নেতা সাব্বিরের ফুটবল উপহার নিজের ছোট দানে অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের জয় অফ গিভিং অনুষ্ঠিত

বেতন বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে রৌমারীতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রিপোর্টারের নাম

বেতন বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে রৌমারীতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে রৌমারীতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। ‘বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন’ (রেজিঃ নং: বি-২০৩১), ‘বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি’ এবং ‘বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ’-এর যৌথ ব্যানারে গত ০৬ জুলাই ২০২৬ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৬ তারিখে ধর্মঘটের একাদশতম দিনেও কর্মচারীরা তাদের দাবিতে অনড় অবস্থান প্রদর্শন করেন। রৌমারী উপজেলা পোস্ট অফিসের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কর্মচারীরা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া রৌমারী পোস্ট অফিসের কর্মচারী মোঃ হেলা বলেন, “বর্তমানে আমরা মাত্র ৪,৩৫৪ টাকা বেতন পাই। এই অগ্নিমূল্যের বাজারে এত সামান্য টাকা বেতন দেওয়া আমাদের সাথে এক ধরনের প্রহসন। আমরা যেন অন্তত ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সরকার যেন আমাদের জন্য তেমন একটি সম্মানজনক বেতনের ব্যবস্থা করে দেয়।” আন্দোলনরত আরেক কর্মচারী মোঃ আব্দুল মতিন বলেন, “আমরা গত ০৬-০৭-২০২৬ তারিখ থেকে টানা এই কর্মসূচি পালন করে আসছি। আজ ১৬-০৭-২০২৬ তারিখ হয়ে গেল, অথচ এখনও আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত এই অনির্দিষ্টকালের ধর্মঘট ও আন্দোলন অব্যাহত থাকবে।” ব্যানারে উল্লিখিত কর্মচারীদের প্রধান ২ দফা দাবি হলো: ১. বর্তমান বেতনের ৪ গুণ বৃদ্ধি করা। ২. বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করা। রৌমারী থানার সকল শাখা ডাকঘর কর্মচারীদের প্রচারে আয়োজিত এই ধর্মঘটের কারণে স্থানীয় ডাক যোগাযোগ ও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও কর্মচারীদের এই দাবিকে অত্যন্ত যৌক্তিক বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। আন্দোলনকারীরা অনতিবিলম্বে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত এই সংকটের সমাধান হয় এবং তারা কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST