বিজয়নগরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া ১
বিল এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (২৯ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে পাইকপাড়া উঁচু ব্রিজের দক্ষিণ পাশে কচুরিপানায় ভরা বিলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া,01717490756