June 27, 2026, 2:57 pm
শিরোনাম:
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ ডিমলায় বর্ণিত জোত জমি নিয়ে বিরোধ ঐতিহ্যের আঙিনায় হৃদয়ের মিলন: ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চ ও কাফেলা কুমিল্লার বর্ণিল মিলনমেলা নোয়াখালীতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশ-যুবলীগ সংঘর্ষে ছোড়া ইটে ওসি আহত হওয়ার ঘটনায় মামলা সাদুল্লাপুর উপজেলায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত দায়িত্ব নয়, মানুষের সেবাকেই গুরুত্ব দিচ্ছেন রাকিব-মাহাদি: বলছেন এলাকাবাসী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত তাহিরপুরে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত গোলাম মোরশেদ

বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন

রিপোর্টারের নাম

বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় যে কয়েকজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তাদের মধ্যে মোঃ উবায়েদ উল্লাহ খান অন্যতম। তিনি সব রকম পরিস্থিতিতে সবসময়ই প্রস্তুত থাকেন। তিনি বারহাট্টা উপজেলায় যোগদানের পর থেকেই বারহাট্টা উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়ে চলেছেন। প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের দুঃখ লাগবে নিরলসভাবে কাজ করছেন।উপজেলার বিভিন্ন উন্নয়নেও রেখে চলেছেন অনন্য ভূমিকা। তাঁর স্পষ্টবাদিতা ও সততায় কিছু মুষ্টিমেয় লোকের স্বার্থ নষ্ট হলেও উপজেলার আপামর জনগণ আছেন স্বস্তিতে, এমন একজন যোগ্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বারহাট্টা উপজেলায় পেয়ে সাধারণ জনগণ যেনো স্বস্তি ফিরে পেয়েছেন। মোঃ উবায়েদ উল্লাহ খান এমন একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যিনি তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করে যাচ্ছেন। তার নেই কোনো ক্লান্তি বা বিশ্রামের ভাবনা। তার চিন্তা ও চেতনায় শুধু মানুষের সেবা করা।

বারহাট্টা উপজেলার সরেজমিনে গিয়ে জানা যায়, বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান সততার সাথে দায়িত্ব করে যাচ্ছেন। তিনি এই উপজেলায় যোগদানের পড়েই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে মানবিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ছড়িয়ে পরেছে। মানবিক বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তিনি সাধারণ মানুষের অন্তরে আছেন।উপজেলার সাধারণ মানুষের মাধ্যমে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান ব্যাক্তি। যে কেউ তাদের সমস্যা নিয়ে তার কাছে গিয়ে অনায়াসেই সেবা গ্রহণ করতে পারে। এছাড়াও উপজেলার কেউ কোনো দুস্থ ও অসহায় লোককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন জানালে ও তাকে অবহিত করলে তাৎক্ষণিক তিনি তার খোঁজ-খবর নিয়ে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার মাধ্যমে উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরা তাদের অধিকার ফিরে পেয়েছে ও সরকারি সকল সাহায্য সহযোগিতা পাচ্ছে। তার নামে, বিভিন্ন শিরোনামে বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে নজরে এসেছে সকলের। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারকে নিয়ে তিনি প্রতিদিন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন। এছাড়াও এই উপজেলায় অনেকেই মানবেতর জীবনযাপন করছে তাদের দেখে দেখে দেওয়া হচ্ছে সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী।

এছাড়াও বারহাট্টা উপজেলার সংবাদকর্মীদের মাধ্যমে অনেক মানুষকে সহায়তা করেছেন বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। বারহাট্টায় মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাদ্য বিতরণসহ, অনেক ভালো কাজের মাধ্যমে তিনি মানবিক কর্মকর্তা হিসেবে উপজেলার সাধারণ মানুষের মাঝে জায়গা করে নিয়েছেন। এই বিষয়ে বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান বলেন, আমরা সবসময় সরকারের দেওয়া সকল প্রকার বরাদ্দ ও খাদ্য সামগ্রী জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বারহাট্টা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানবিক পোস্টগুলো আমাদের নজরে আসে সেগুলো আমরা সাথে সাথে খোঁজ নিয়ে সমাধান করার চেষ্টা করি। মফস্বলে অনেক মানুষের খোঁজ আমাদের অজানা তাই মফস্বলের কোনো তথ্য পেলেই সে বিষয় গুলো আমি গুরুত্ব সহকারে দেখি ও সমাধান করার চেষ্টা করি। তিনি আরও বলেন, আমরা সরকারের দায়িত্ব পালন করতে এসেছি। তাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ভালো কিছু করার। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার স্যারকে সাথে নিয়ে উপজেলার সরেজমিনে গিয়ে সকল কাজ পরিদর্শন করি। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

২৭/০৬/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST