August 16, 2026, 8:32 am
শিরোনাম:
ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা নওগাঁর ফ্রেন্ডস প্যানেলে দুঃস্থ ও অসহায় মানুষ মাঝে ১০ টাকার ছাগল বিতরণের অনুষ্ঠানে এমপি ধলু! রাজশাহীতে অনলাইন জুয়াড়ি আটক নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রৌমারীতে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বিজয়নগরে সেই বিতর্কিত শিক্ষক আবারও বিতর্কের জন্ম দিয়েছে রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন 

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঙ
নওগাঁর পোরশায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট পরিচালনা করে ৫০০ (পাঁচশত) পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের উদ্যোগে অপরাধ প্রতিরোধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
পোরশা থানাধীন ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ চেকপোস্ট স্থাপন করা হয়। পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ চেকপোস্টে মোটরসাইকেলযোগে মাদক বহনের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা—মোঃ তোফাজ্জল হোসেন এবং শ্রী গুরুপদ কর্মকার (২৭), পিতা—শ্রী বাবুল কর্মকার। তারা উভয়েই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের পরিহিত লুঙ্গির কোমরে রাখা টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার মোট ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও কঠোর ও জোরদার করা হবে। তিনি মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST